[email protected] বৃহঃস্পতিবার, ২১ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ২০ মে ২০২৬, ১৭:০৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, চোরাচালান ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, বিজিবির সুবেদার আব্দুস সালাম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মো. মাসুম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, এলজিইডি ইঞ্জিনিয়ার আসাবুর রহমান, স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর