[email protected] সোমবার, ২৫ মে ২০২৬
১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকদের মানববন্ধন

এম. হাসান

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১৯:১৪

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে ব্যাংক ডাকাতি ও লুটেরাদের পুনর্বাসনের প্রতিবাদে এবং ইসলামী ব্যাংক সমূহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে মানববন্ধন হয়েছে ।

রবিবার (২৪ মে) দুপুরে জেলা শহরের বাতেন খাঁর মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, ব্যাংক লুটেরাদের পুনরায় ফিরে আসার সুযোগ দিতে যে ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ করা হয়েছে, তা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই ব্যাংক লুটেরা এস আলমের হাতে ইসলামী তুলে দেয়া যাবে না। ব্যাংক লুটেরা এস আলম ও সকল শীর্ষ লুটেরাকে গ্রেফতার এবং দেশীয় সম্পদ বাজেয়াপ্ত করে একই সাথে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বক্তারা সরকারের কাছে দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত গ্রাহকেরা ‘ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ করো’, ‘ব্যাংক দখলের কালো আইন বাতিল করো’, ‘এস আলম নো মোর’- সহ বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন।

এইসময় বক্তব্য রাখেন ইসলামি ব্যংকের গ্রাহক অধ্যাপক আবু বকর, মোখলেসুর রহমান, তোহরুল ইসলাম, আব্দুর রহমান প্রমূখ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর