[email protected] মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে মিনিস্টার ফ্রিজ কিনে গরু পেলেন ভাগ্যবান ক্রেতা

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১৪:৫৫

ছবিঃ আলোকিত গৌড়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিনিস্টারের “ফ্রিজ কিনুন হাম্বা জিতুন” অফারে চাঁপাইনবাবগঞ্জে এক ক্রেতা গরু জিতেছেন।

সোমবার (২৫ মে) মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র পরিবেশক মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে আয়োজিত অফারের মাধ্যমে নাচোল উপজেলার শালালপুর এলাকার মো: আনারুল হক মিনিস্টার ফ্রিজ কিনে একটি গরু জেতেন।

দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার প্রতিবছরের মতো এবারও “ফ্রিজ কিনুন হাম্বা জিতুন” ক্যাম্পেইন চালু করেছে। এই অফারের আওতায় ১০১টি নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সেলস ম্যানেজার বলেন, ফ্রিজ কিনুন হাম্বা জিতুন ক্যাম্পেইনের আওতায় আজকের গরু বিজয়ী হয়েছেন মো: আনারুল হক। তাকে আমরা আন্তরিক অভিনন্দন জাচ্ছি।

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চাঁপাইনবাবগঞ্জ জেলার পরিবেশক মো: মাইনুল ইসলাম (বাচ্চু) বলেন, বরাবরের মতো মিনিস্টার সব সময় ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে। গত বছরগুলোতে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফারে ব্যাপক সাড়া পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় এবারও এই অফার চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, এই অফারে ফ্রিজ কিনে এক ক্রেতা বিশাল গরু পেয়েছেন এবং তিনি বেশ আনন্দিত। মেসার্স ঢাকা ইলেকট্রনিকসে মিনিস্টার গ্রুপের সব পণ্য সাশ্রয়ী মূল্যে আপনারা পাবেন। তাই আমি বলবো আপনারা মেসার্স ঢাকা ইলেকট্রনিকস থেকেই কেনাকাটা করুন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর