[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিবগঞ্জে এহেড ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ মিজানুর রহমান

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ২২:১৯

ছবিঃ আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘এহেড ফাউন্ডেশন’ এর উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার চৈতন্যপুর সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা’র সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন।

মো: মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. শামসুল আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী এস. কে. সোহেল চৌধুরী।

এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর