চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার রাধানগর এ.এন.সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম (মাসুম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর যহুর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোহাম্মদ নাসির উদ্দিন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোশাররফ হোসেন (বকুল), নবাবগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সালেকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে এবং আগামী প্রজন্মকে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: