চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান ও যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. খাদিমুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের স্কাই ভিউ হোটেলে গৌড় অঞ্চলের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আলোকিত গৌড়–এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্প্রতি ডক্টরেট ডিগ্রি অর্জন করায় ড. খাদিমুল ইসলামকে আলোকিত গৌড় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় গণমাধ্যম, যোগাযোগ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় ড. খাদিমুল ইসলাম সাংবাদিকতা ও যোগাযোগ মাধ্যমে প্রযুক্তির পরিবর্তন, সমসাময়িক প্রেক্ষাপট আমাদের করণীয়, নতুন প্রজন্মের মিডিয়া চর্চা এবং আন্তর্জাতিক পর্যায়ে গণমাধ্যমের বর্তমান বাস্তবতা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় আলোকিত গৌড়ের প্রকাশক নূরে আলম সিদ্দিকী আসাদ, সম্পাদক মোহাঃ আব্দুল্লাহ, নির্বাহী সম্পাদক এম. এইচ. তুষার, বার্তা সম্পাদক মোঃ জাহিদুর রহমানসহ স্টাফ রিপোর্টারগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিদের মধ্যে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: