[email protected] সোমবার, ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোমস্তাপুরে পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৮ জুন ২০২৬, ২১:১৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে সোমবার সকাল দশটায় উপজেলা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।এ কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।

বক্তব্য রাখেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমেদ,এমপির প্রতিনিধি প্রভাষক তরিকুল ইসলাম বকুল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি সামিউর রহমান,কৃষক সাকিমুদ্দিন ও আইরিন খাতুন প্রমূখ। এর আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি ফিতা কেটে উক্ত সভার উদ্বোধন করেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর