[email protected] শনিবার, ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

ধাইনগরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ড. কেরামত আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন ২০২৬, ২০:২৮

ছবি-আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের সুরাইয়া মার্কেট থেকে কাজী সেতাউর রহমানের বাড়ি পর্যন্ত সড়কের মাটি ভরাট ও এইচবিবি করণ কাজের উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

শনিবার (২০ জুন) বিকেলে তিনি এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধাইনগর ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুজতাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বাসিন্দারা।

এ সময় এমপি ড. কেরামত আলী বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়ন করা হচ্ছে।

তিনি বলেন, ইতিপূর্বে সরকারি বরাদ্দের কোথায় কি কি আসে আমরা তা জানতে পারতাম না, জনগণ তা জানতে পারতো না। আমরা সবকিছু জনগণের সামনে দেখিয়ে দিয়েছি, কোথায় কি কি বরাদ্দ আসছে, কি কি কাজ হচ্ছে তা সোস্যাল মিডিয়ার মাধ্যমে সবাই তা দেখতে পাচ্ছে।

স্থানীয়রা সড়কটির উন্নয়ন কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।

উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর