[email protected] মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
৯ আষাঢ় ১৪৩৩

রহনপুরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে শিবিরের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ২০:৫৮

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কার্যালয়ে "২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস শীর্ষক আলোচনা সভা"র আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।

মঙ্গলবার(২৩ জুন) সকাল দশটার দিকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাইয়ুব আলী খানের সঞ্চালনায় ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পুর্ব শাখার সভাপতি আব্দুল্লাহ'র সভাপতিত্বে, উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পলাশীর যুদ্ধ আমাদের একটি নির্মম ইতিহাস।কিছু ক্ষমতালোভী ও স্বার্থান্বেষী মহলের জন্য স্বাধীন বাংলার সূর্য ২০০ বছরের মতো অস্তমিত হয়।ইংরেজরা এই ষড়যন্ত্রকে পুঁজি করে ক্ষমতা দখল করে বসে।

তিনি আরো বলেন,আমাদের এই প্রিয় জন্মভূমিকে নিয়ে বিগত সময়গুলোতে যেমন ষড়যন্ত্র হয়েছে, ঠিক একই ভাবে এখনো আমাদের এই মাতৃভূমির প্রতি শকুনের দৃষ্টি পড়েছে।আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের এই দেশকে কোনোভাবেই আর কারো গোলামী করতে দেয়া যাবে না।আমরা আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত দেশ রক্ষায় কাজ করে যাব।

সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল্লাহ বলেন,ইতিহাসের পাতায় আমরা দেখতে পায়,কিভাবে ১৭৫৭ সালের ২৩ শে জুন মীরজাফরদের মতো লোকদের ব্যাবহার করে বৃটিশরা আমাদের শাসন ক্ষমতা দখল করেছিল।ঠিক একই ভাবে এখনও কিছু স্বার্থান্বেষী মহল আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদেরকে এ সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে।

এসময় ইসলামী ছাত্রশিবিরের জেলা পুর্ব শাখার বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর