[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

নূরুল ইসলাম বুলবুলের উদ্বোধনে সাহেবঘাট-চরবাগডাঙ্গা সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা

জাহিদুর রহমান

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬, ১৮:২৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবঘাট থেকে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ অফিস-সুন্দরপুর পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সদর উপজেলাধীন সাহেবঘাট হতে চরবাগডাঙ্গা ইউপি অফিস-সুন্দরপুর রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চাঁপাইনবাবগঞ্জ।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে চরবাগডাঙ্গা ও সুন্দরপুর এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জামায়াতের সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, এলজিইডি উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর