[email protected] শনিবার, ১১ জুলাই ২০২৬
২৭ আষাঢ় ১৪৩৩

শিবগঞ্জে চক্ষু হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করলেন এমপি ড. কেরামত আলী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ২১:৩২

সংগৃহিত ছবি

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখা পরিচালিত শিবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল উপকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে ভবনটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. মো. কেরামত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মাযহারুল ইসলাম তরু, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আজিজুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আশরাফুল আলম রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ভবন চালু হওয়ায় শিবগঞ্জ ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে ও উন্নতমানের চক্ষু চিকিৎসাসেবা পাবেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীদের জন্য এই উপকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, সমাজসেবক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর