[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১৯:৫৩

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের এই কৃতিত্বের জন্য তাদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই মেধা, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার মানোন্নয়নে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবর্ধনা পেয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে। তারা ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার এবং দেশের সুনাম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর