জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ‘মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’ শীর্ষক এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
আগামী ৩৪ জুলাই (৩ আগষ্ট) (সোমবার) বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ সাইদ হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের শুভেচ্ছা প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।
টিকিট সংগ্রহ করা যাবে টেকনোসাইন প্রিন্টিং হাউস (বাতেন খাঁ মোড়, চাঁপাইনবাবগঞ্জ) এবং ফ্রেন্ডস টেলিকম (সেন্টু মার্কেট, দোকান নং-৩৫-৩৬, নিচতলা, চাঁপাইনবাবগঞ্জ) থেকে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আলোকিত গৌড়। আয়োজকদের প্রত্যাশা, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী এবং সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: