[email protected] রবিবার, ২ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল

এম. হাসান

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৬, ১৯:৪৫

ছবি- আলোকিত গৌড়

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার(১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে।

মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

সমাবেশ বক্তব্য রাখেন, জামায়াত নেতা ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা জামায়াতের

নায়েবে আমীর অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির আব্দুল আলীম ও চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করা প্রয়োজন। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর