[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন, বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের হুশিয়ারী

এম. হাসান

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬, ১২:০৭

ছবি- আলোকিত গৌড়

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার(০৪ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চরম ভোগান্তি ও হয়রানিতে পড়েছেন শিক্ষার্থী ও নারী-শিশুরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার। বিএনপি সরকারের সময়েই বিদ্যুতের দাবি জানালে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের উপর গুলি চালানো হয়েছিল। অথছ তৎকালীন প্রতিমন্ত্রীকেই আবারো বিদ্যুৎ মন্ত্রী বানিয়েছে বিএনপি। অবিলম্বে সমস্যার সমাধানের জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, বিশিষ্ট আইনজীবী এ্যাড.নূরে আলম সিদ্দিকী আসাদ, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভার নায়েবে আমীর এ্যাড.শফিক এনায়েতুল্লাহ, সদর সেক্রেটারি আব্দুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতারা।

মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার প্রতিবাদে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর