[email protected] শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তদের এ+ সংবর্ধনা, রেজিস্ট্রেশনের সময়সীমা ২৪ আগস্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬, ১৩:৫৪

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে ‘এ+ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৬’ আয়োজন করা হয়েছে।

আগামী ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন ক্লাব, গার্লস স্কুলের পাশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। সংবর্ধনার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের ২৪ আগস্ট ২০২৬-এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন করা যাবে ssc.shibir.info ওয়েবসাইটে।

আয়োজকদের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সার্বিক যোগাযোগ: ০১৭৮২-৪৬৪০১১
আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর