চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকবহরমপুর এলাকা থেকে মোছা. রেবিনা খাতুন (৬৩) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ রেবিনা খাতুন চকবহরমপুর এলাকার আব্দুল লতিফের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে পারিবারিক বিষয় নিয়ে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।
পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ নারীর কোনো সন্ধান পেলে বা কোথাও তাকে দেখতে পেলে তার ছেলে আসারুলের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।
যোগাযোগ: আসারুল — ০১৭১৬-৯৭৪৪৮৩
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: