চাঁপাইনবাবগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড-ইউসিসিএ নির্বাচনে এক সভাপতি প্রার্থীর মনোনয়নপত্র ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। সদর উপজলা পরিষদ কার্যালয় চত্বরে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস থেকে পুলিশ সদস্যদের পাহারা থাকলেও এই মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
রবিবার(৩০ আগস্ট) দুপুরে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির রায়হানের কাছ থেকে এই মনোনয়নপত্র ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্তরা। পরে অবশ্য সভাপতি পদপ্রার্থী মু.শামসুল আলমের মনোনয়নপত্র ছাড়া ফাইলপত্র অফিসে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। সভাপতি পদপ্রার্থী ফারুক হোসেনের লোকজন এই ছিনিয়ে নেয়ার ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ অন্যান্য প্রার্থীদের। এ ঘটনায় মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া প্রার্থীর বিকল্প উপায়ে পুনরায় দাখিল ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালায় চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে।
জানা যায়, আগামী ২৩ সেপ্টেম্বর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ছিল। দুপুরের দিকে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির রায়হানের কাছ থেকে এই মনোনয়নপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয় ১০-১২ জনের সন্ত্রাসী দল। অফিস থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন সভাপতি প্রার্থী শামসুল আলম, সহ-সভাপতি প্রার্থী সেলিম রেজাসহ অন্যান্য প্রার্থীরা।
মনোনয়নপত্র ছিনিয়ে নিলেও নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না জানিয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা আনিছুর রহমান জানান, ওই প্রার্থীর মনোনয়নপত্রের ফটোকপি সংগ্রহ করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়ার সিধান্ত নেয়া হয়েছে। ঘটনার পর সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আমাদের নিকট অবহিত করা হলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্য অভিযোগ পাওয়া যায়নি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: