[email protected] মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

১৩ বছরের প্রতিবন্ধী শিশু সাইপ হাসান নিখোঁজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৪

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গা এলাকার ঝিলির মোড় থেকে মো. সাইপ হাসান (১৩) নামে এক প্রতিবন্ধী শিশু নিখোঁজ হয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

সাইপ হাসান চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গা এলাকার মো. কুদ্দুস আলীর ছেলে। তার দাদার নাম নওশাদ ব্যাঙ এবং বংশের নাম নওশদ ব্যাংক। নিখোঁজের সময় তার বয়স ১৩ বছর।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে নয়ালাভাঙ্গার ঝিলির মোড় এলাকা থেকে সে নিখোঁজ হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি প্রায় ৫-৬ বছর আগের বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কেউ সাইপ হাসানের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৭৫১৬৫৫৯৮০
বিকল্প নম্বর: ০১৭৯৭১৩৯৭৪০

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর