চাঁপাইনবাবগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ডেঙ্গু মোকাবিলা, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি মো. নূরুল ইসলাম বুলবুল, শিবগঞ্জ-১ আসনের এমপি ড. মাওলানা কেরামত আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী।
সভায় জেলার ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিবগঞ্জ-সোনামসজিদ চার লেন সড়ক নির্মাণ, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রহনপুর রেলবন্দরকে কার্যকর করা এবং চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে মতামত দেন। জেলার জননিরাপত্তা নিশ্চিত ও নাগরিক সেবা আরও কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: