[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১৮:২৮

ছবি: আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান ,সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা প্রাথমিক অফিসার ইসহাক আলী, রহনপুর পিএম আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার, বোলিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এনামুল হক, চৌডালা দাখিল মাদ্রাসা সুপার একরামুল হক , বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা ইয়াসমিন আক্তার প্রমুখ,ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞান অর্জনে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর