[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

নাচোলে অসহায়দের মাঝে আর্থিক অনুদান ও চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৩

ছবি: আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এককালীন আর্থিক অনুদানের চেক এবং সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নাচোল পৌরসভার মেয়র প্রার্থী মো. মুনিরুল ইসলাম রাসেল ও ৪ নম্বর নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫ জন আদিবাসী মেধাবী শিক্ষার্থীর মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ১৫ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এককালীন বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, ‘ইতিপূর্বে একটি অনুষ্ঠানে আমি আদিবাসী নেতাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাদের সন্তানদের পড়ালেখার জন্য আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। তারই অংশ হিসেবে আমার ঐচ্ছিক তহবিল থেকে ২৫ জন আদিবাসী মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর