[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

নাচোলে জাতীয় পর্যায়ে প্রথম হওয়া ১০ ক্ষুদে বিজ্ঞানীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ২০:০১
আপডেট: ০৫ অক্টোবর ২০২৬ ২০:১০

ছবি: আলোকিত গৌড়

ফিবোনাক্সি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড (FIRSO) বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬’-এ অংশ নিয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করায় দশ জন ক্ষুদে বিজ্ঞানী কে সংবর্ধনা প্রদান করেছে নাচোল ইয়ুথ সোসাইটি।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নাচোল ইয়ুথ সোসাইটি।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ড.মু.মিজানুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও নাচোল উপজেলা শাখা জামায়াতের আমির মো: ইয়াকুব আলী।

এসময় ফিবোনাক্সি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড (FIRSO) বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬’-এ অংশ নিয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় নাচোল ইয়ুথ সোসাইটির প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম রাসেলের সৌজন্যে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়

এ সময় উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর