[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রায় ৩ হাজার ডেঙ্গু কিট দিলেন নূরুল ইসলাম বুলবুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১৬:২১
আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:১০

ছবি: আলোকিত গৌড়

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা সহজ করতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রায় তিন হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের হাতে এসব চিকিৎসাসামগ্রী তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর সিদ্দিক, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুখলেছুর রহমান, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

কিট প্রদানকালে নুরুল ইসলাম বুলবুল বলেন, সদর হাসপাতালে দক্ষ চিকিৎসক ও প্রয়োজনীয় লোকবলের ঘাটতি রয়েছে। জনবল সংকটের কারণে অনেক মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি পর্যাপ্ত শয্যারও সংকট রয়েছে।

তিনি বলেন, শয্যা সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে চিকিৎসা নিতে গিয়ে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।

হাসপাতালের এসব সমস্যা সমাধানে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, উন্নতমানের শয্যা এবং আধুনিক চিকিৎসাসামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নুরুল ইসলাম বুলবুল বলেন, এসব বিষয়ে সংসদে বিল উত্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উদ্যোগ নেবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর