[email protected] বৃহঃস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩

গোমস্তাপুরে দুস্থ ও অসহায়দের মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১৯:২৭

ছবি: আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে চেক ও বিশেষ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ,চৌধুরী আল মাহমুদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

মহিলা ও শিশু কল্যাণ তহবিল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এসব আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি সংসদ সদস্যের স্বেচ্ছাধীন তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং তিনি উপকারভোগীদের হাতে চেক ও আর্থিক সহায়তা তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান (এমপি )বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সরকার সব সময় রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং জরুরি চিকিৎসা ও অন্যান্য প্রয়োজন মেটাতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রহনপুর পিএম আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, উপজেলা এলজিইডি প্রকৌশলী আহছাবুর রহমান, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, এছাড়া বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর