চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ নতুন পাড়ার বাসিন্দা মোঃ শামীম হোসেন নামে এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শামীম হোসেন বেশ কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পেশায় শামীম হোসেন একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: