২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আব্দুস সবুর।
এ ছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম এবং চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিবসহ স্থানীয় নেতারা।
সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের নিন্দা জানান। তাঁরা ওই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, বাংলাদেশে যতবার আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে ততবার গুম-খুন ও হত্যা রাহাজানিতে লিপ্ত ছিল। ক্ষমতার এসে তারা প্রায় ১০ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল এবং ৩৫-৩৭ হাজার সাধারণ জনতাকে তারা পিটিয়ে হত্যা করেছে আজও তার সুস্পষ্ট কোন বিচার হয়নি।
পল্টন ট্রাজেডির ঘটনায় নিহতদের স্মরণে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা জরুরি। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: