শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।
শনিবার (৩১ অক্টোবর) ইসলামীক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত পরিক্ষা চাঁপাইনবাবগঞ্জের ফুলকুড়ি ইসলামিক একাডেমি স্কুলে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্রগুলোতে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন ইসলামিক এডুকেয়ার সোসাইটির অঞ্চল পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, জেলার প্রধান উপদেষ্টা মাওলানা আবু জার গিফারী, জেলার অনারারি ইনস্পেক্টর ও পরীক্ষা কমিটির সভাপতি হাফেজ গোলাম রাব্বানীসহ আমন্ত্রিত অতিথিরা। কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: