[email protected] মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন

আলি হায়দার রুমান

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫১

ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি  সদস্যবৃন্দ।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নবগঠিত কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।

ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা ক্রীড়া সংস্থার ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (১৬ নভেম্বর) উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আশরাফুল ইসলাম স্বাক্ষরিত স্মারকে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নবগঠিত কমিটিতে পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান।

 

এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম ও মো. গোলাম কবীর। অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. সেলিম রেজা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আসলাম আলী।

 

কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আনোয়ারুল হক, মো. আনোয়ার হোসেন, সৈয়দ রায়হান আলী, মোহাম্মদ আব্দুর রকিব, মো. তাজমুল হক, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ মোজাহিদুল হক ও মো. আনোয়ার পারভেজ আদিত। সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোসা. মোসেফেরা আক্তার ও মোসা. দিলারা খাতুন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, ভোলাহাট উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে ভোলাহাটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হবে। নতুন কমিটির সদস্যরা এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফাজউদ্দিন পানু মিঞাসহ ক্রীড়া কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর