[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ! কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ২২:৫০

জেলা বিএনপির প্রতিবাদ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বক্তব্যে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ।

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির প্রতিবাদ মিছিল !কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

 

চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে মোটরসাইকেল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বক্তব্যে আগামী দিনে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ।

 

রোববার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়।

 

মিছিলে জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলটি বিশ্বরোড শান্তিমোড়, আরামবাগ,শিবতলা, নিউ মার্কেট, ফুডঅফিস সার্কিট হাউস মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

 

মিছিল শেষে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম চাইনিজ। বক্তব্যে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন। তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা মনে করছে, দেশের সবকিছু জয় করে ফেলেছে।

 

আগামী দিনে কঠোর কর্মসূচি আসছে উল্লেখ করে তিনি বলেন যাকে পাওয়া যাবে, তাকে ধোলাই করা হবে।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌল্লা, সদর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া কয়েল, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ লিটন, সাবেক সদস্য সচিব জামাল উদ্দিন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও দপ্তর সম্পাদক ইয়াকুবসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর