[email protected] বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

জাবড়ী কাজীপাড়ায় কেরামত এমপির মতবিনিময় সভা !শ্মশানঘাটের বাউন্ডারি, নদীর ঘাট ভরাট ও ৬৫০ ফিট রাস্তা নির্মাণের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ২৩:২৬

ড. মাওলানা কেরামত আলী এমপি

সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য কেরামত আলী। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। সংসদ সদস্য এসব সমস্যা ও দাবি শোনেন এবং তা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।এসময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাটের বাউন্ডারি,জাবড়ী - ঘুঘুডিমা নদীর ঘাটের ভরাট ও ৬৫০ ফিট রাস্তা নির্মাণের আশ্বাস দেন

জাবড়ী কাজীপাড়ায় কেরামত এমপির মতবিনিময় সভা !শ্মশানঘাটের বাউন্ডারি, নদীর ঘাট ভরাট ও ৬৫০ ফিট রাস্তা নির্মাণের আশ্বাস

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ মাগরিব জাবড়ী কাজীপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখার আমির মো. মোজতাহিদুল ইসলাম।

 

সভায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য কেরামত আলী। এ সময় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। সংসদ সদস্য এসব সমস্যা ও দাবি শোনেন এবং তা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

 

মতবিনিময় সভায় এলাকাবাসীর পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হয়, সেগুলোর মধ্যে রয়েছে—জাবড়ী কাজীপাড়া কালিতলা ব্রিজ নির্মাণ, জাবড়ী কাজীপাড়া থেকে নশিপুর পর্যন্ত ৬৫০ মিটার রাস্তা নির্মাণ ও সংস্কার, গোরস্থানের সুরক্ষায় প্রোটেকশন ওয়াল নির্মাণ, কাজীপাড়া বাজারে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, সার সংকট নিরসনে কার্যকর উদ্যোগ, শ্মশান নির্মাণ এবং স্থানীয়দের জন্য ক্লাবঘর নির্মাণ।

এসময় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাটের বাউন্ডারি,জাবড়ী - ঘুঘুডিমা নদীর ঘাটের ভরাট ও ৬৫০ ফিট রাস্তা নির্মাণের আশ্বাস দেন 

এলাকাবাসী জানান, এসব অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং ধর্মীয় ও সামাজিক স্থাপনা নির্মাণ তাদের কাছে গুরুত্বপূর্ণ দাবি।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে এলাকার উন্নয়নে তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর