আয়োজকদের প্রচারিত তথ্য অনুযায়ী, সেলফিন রেজিস্ট্রেশনে ফ্রি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড, সর্বনিম্ন রেটে ফি পেমেন্ট, ই-কমার্স লেনদেন ও Bangla QR পেমেন্ট সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া PIN/VISA Direct-এর মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স ও ফ্রিল্যান্সিংয়ের অর্থ সহজে গ্রহণের সুবিধাও রয়েছে।
ইসলামী ব্যাংকের উদ্যোগে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ ক্যাম্পাসে ব্যাংকিং ফেয়ার ২০২৬
শিক্ষার্থীদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে পরিচিত করা এবং আর্থিক লেনদেনে প্রযুক্তিনির্ভর সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে রবিবার(২৯ নভেম্বর) সকালে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ, ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকিং ফেয়ার।
ফেয়ার উপলক্ষে শিক্ষার্থীদের জন্য থাকছে অ্যাকাউন্ট খোলার বিশেষ সুযোগ। পাশাপাশি সেলফিন (CellFin) অ্যাপের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণের সুবিধা
আয়োজকদের প্রচারিত তথ্য অনুযায়ী, সেলফিন রেজিস্ট্রেশনে ফ্রি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড, সর্বনিম্ন রেটে ফি পেমেন্ট, ই-কমার্স লেনদেন ও Bangla QR পেমেন্ট সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া PIN/VISA Direct-এর মাধ্যমে বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স ও ফ্রিল্যান্সিংয়ের অর্থ সহজে গ্রহণের সুবিধাও রয়েছে।
ব্যাংকিং ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আধুনিক, নিরাপদ ও সহজ ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বাড়বে বলে আশা করেন ।ফেয়ার চলাকালে আগ্রহী শিক্ষার্থীরা অ্যাকাউন্ট খুলে ব্যাংকিং সেবার পাশাপাশি নানামুখী ডিজিটাল সুবিধা গ্রহণের সুযোগ পাবেন।
উক্ত ব্যাংকিং ফেয়ারে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখা প্রধান আবু সাঈদ আব্দুল্লাহ, এসএভিপি। মো:মহতাজুল ইসলাম,এফএভিপি,রাজশাহী জোনাল অফিস আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আওয়াল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার,আব্দুল মতিন, প্রিন্সিপাল অফিসার।
ব্যাংকিং ফেয়ারে শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা নিয়ে বক্তারা আলোচনা করেন।
ইসলামি ব্যাংক কেন অন্য ব্যাংক থেকে আলাদা এই প্রশ্নের জবাবে মো :মহতাজুল ইসলাম বলেন, ইসলামি ব্যাংক বাংলাদেশে প্রথম সুদমুক্ত ব্যাংক।আল্লাহ সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করেছে।ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা বিনিয়োগের মাধ্যমে প্রোফিট দিয়ে থাকে।
বারবার বাংকের ওপর আঘাত আসলেও গ্রাহকরা আস্থা হারায়নি বা দ্রুত ব্যাংক খারাপ সময় কাটিয়ে উঠতে পারে এর কারণ বলতে গিয়ে বলেন -ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার সময় কাবার গিলাফ ধরে নফল নামাজ ও দোয়ার মাধ্যমে এই ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে যার জন্য এই ব্যাংকের প্রতি আল্লাহর সাহায্য সবসময় আছে। তাছাড়া ইসলামি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সম্মান,দায়িত্ববোধ,বিনয়ী ও মানুষের সেবা করার যে মনোভাব সেটা অন্য কোনো ব্যাংকে না থাকায় এই ব্যাংের প্রতি গ্রাহকদের আস্থা,বিশ্বাস ও ভালোবাসা সবসময় অটুট আছে ও থাকবে ইনশাআল্লাহ।
ইসলামি ব্যাংকের ভবিষ্যত কি এই প্রশ্নের জবাবে বলেন,ইসলামি ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক তিন কোটি গ্রাহকের ব্যাংক।এই ব্যাংকে গরিব থেকে শীর্ষ ধোনী,সকল ধর্মের বর্ণের লোকদের আ্যকাউন্ট আছে। এই ব্যাংকের প্রতি আর কোনো আঘাত আসবেনা।এই ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ গ্রাহকদের দোয়া ও ভালোবাসায়।
আন
মন্তব্য করুন: