[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আম বাগান হতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ২০:৫৫

সংগৃহিত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নন্দীপুর ইউনিয়নের দীঘা সেতুর পূর্ব পাশের আম বাগান হতে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে এ লাশটি উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খাইরুল বাসার জানান, আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি কিভাবে মারা গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর