[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

যমুনা সেতুতে

যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট, মোটরসাইকেলের দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫, ১৫:৫৬

সংগৃহিত ছবি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করছে। তবে মহাসড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের চলাচল বেশি দেখা যাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা) যমুনা সেতু দিয়ে ৬,১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যমুনা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। 

মহাসড়ক সংশ্লিষ্টরা বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। 

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। 

এ ব্যাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশের ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া দুই পাশেই মোটরসাইকেলের জন্য আলাদা দুইটি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর