[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

নওগাঁর বদলগাছীতে স্কুলছাত্রী ধর্ষণ: কলেজছাত্র গ্রেফতার

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৬ মে ২০২৫, ২৩:১৬

সংগৃহিত ছবি

নওগাঁর বদলগাছীতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র মোরসালিন হোসেন (সানি)কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোরসালিন নওগাঁ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র এবং উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মেয়েটির বাবা জানান, তিনি টাঙ্গাইলে কর্মরত থাকেন। গত ১৪ মে (বুধবার) বিকেলে তার স্ত্রী ফোন করে জানান, মেয়ের শারীরিক সমস্যা দেখা দিয়েছে এবং রক্তপাত হচ্ছে। স্থানীয় একজন ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর জরুরি ভিত্তিতে মেয়েকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের ঘটনা প্রকাশ পায়।

মেয়েটি জানায়, মোরসালিন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মোরসালিন তাকে গল্প করার অজুহাতে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

মেয়ের বাবা আরও জানান, বৃহস্পতিবার জয়পুরহাট হাসপাতালে মোরসালিনকে কৌশলে ডেকে আটকে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। বদলগাছী থানা পুলিশ সন্ধ্যায় মোরসালিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, "মেয়েটির স্বীকারোক্তি অনুযায়ী, মোরসালিন তার মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করেছে। মেয়েটি এখন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। মেয়ের বাবার করা মামলায় তদন্ত চলছে।"

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর