[email protected] মঙ্গলবার, ৫ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৫, ২২:৫৭

সংগৃহিত ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা জোরদার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ মে) ভোররাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া মামুন পরিবহনের একটি বাস (গাড়ি নং: ঢাকা-মেট্রো-বি-১৪-৫৯২৫) নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের জালালপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে আঘাত পেয়েছেন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের ঘটনাটি নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর