[email protected] বুধবার, ৬ মে ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩

রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ২০:৩৫

ছবিঃ আলোকিত গৌড়

বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই কেক, চানাচুর, বিস্কুট ও পাউরুটি তৈরি ও বাজারজাত করায় রাজশাহীর একটি বেকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় অবস্থিত ‘জান্নাত বেকারি অ্যান্ড কনফেকশনারি’ নামের ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

বিএসটিআই’র অনুমোদন না নিয়ে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর