[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

রণক্ষেত্র যমুনা: জাবের গুলিবিদ্ধ, আম্মারসহ আহত বহু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

সংগৃহিত ছবি

শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবিতে যমুনায় কর্মসূচি পালনকালে ইনকিলাব মঞ্চের সঙ্গে ধাওয়া–পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর পরীবাগ থেকে বাংলামোটর এলাকা।

এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। অন্যদিকে, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এই ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইনকিলাব মঞ্চের কর্মসূচি ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এর আগে শুক্রবার সকাল থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ অন্যান্য আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিন্টো রোডমুখী অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। দুপুরের পর সেখানে ধীরে ধীরে জমায়েত বাড়তে থাকে।

আন্দোলনকারীরা যাতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হতে না পারে, সে জন্য মিন্টো রোডের প্রবেশমুখে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর