[email protected] বৃহঃস্পতিবার, ১২ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

সংবিধান সংস্কার পরিষদের শপথ না হলে সোচ্চার হওয়ার আহ্বান নাহিদ ইসলামের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৯:৪১

সংগৃহিত ছবি

সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

বুধবার (১১ মার্চ) রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আগামীকাল নতুন সংসদ অধিবেশন শুরু হবে। সারা দেশের মানুষ সংসদের দিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি, সরকার দলীয় এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। যদি তা না হয়, তাহলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে।”

তিনি বলেন, “এগুলো শুধু আমাদের দলের দাবি নয়, এটি নতুন বাংলাদেশের দাবি। তাই দল-মত নির্বিশেষে সবাইকে এ বিষয়ে সোচ্চার হতে হবে।”

আগামী সংসদকে কার্যকর দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, “আমরা একটি কার্যকর সংসদ দেখতে চাই। আশা করছি, বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়া হবে এবং সব কমিটমেন্ট রক্ষা করা হবে।”

এ সময় শহীদ আবু সাঈদকে স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, ভবিষ্যতে রংপুর বিভাগের সঙ্গে কোনো ধরনের বৈষম্য করা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার হোসেন, সারজিস আলম, নাসীর উদ্দিন পাটওয়ারী, ড. আতিক মুজাহিদ এবং তারিকুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর