[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ২১:৩৫

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক Nahid Islam বলেছেন, ফ্যাসিস্টের দোসর উল্লেখ করে রাষ্ট্রপতি Mohammad Shahabuddin-কে দ্রুত অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। পাশাপাশি তাকে গ্রেফতার করারও দাবি জানান তিনি।

শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও সমালোচনা থাকা সত্ত্বেও সংসদের প্রতি সম্মান দেখিয়ে তারা সেখানে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার সংসদে আন্তরিকভাবে অংশগ্রহণ করলেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে এক ধরনের প্রতারণা বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, স্পিকারকে রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ দিতে বলা হয়েছিল। কিন্তু তাদের বক্তব্যের সুযোগ না দিয়ে রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট করেন। দ্রুত রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গ, আর্থিক দুর্নীতি এবং গণহত্যার সময় নির্বিকার থাকার অভিযোগও তোলেন।

ময়মনসিংহবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জুলাই আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার ময়মনসিংহের ধোবাউড়ায় অবস্থিত বাড়িতে আগুন লাগিয়ে ষড়যন্ত্র চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক Nasir Uddin Patwary। তিনি বলেন, যারা জনগণের সেবা করতে চায় তারা যেন ময়মনসিংহকে দেশের অন্যতম সুন্দর বিভাগীয় শহরে রূপান্তর করতে পারে—এমন প্রত্যাশা করেন। একই সঙ্গে অসুস্থ বিএনপি নেতা Mirza Abbas-এর জন্য দোয়া কামনা করেন তিনি।

বিভাগীয় ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, তানহা শান্তা, ডা. জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম ও ইকরাম এলাহী খানসহ অন্য নেতারা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর