[email protected] রবিবার, ১৫ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৩:৫৮

ছবি- আলোকিত গৌড়

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই প্রতি শনিবার নিয়মিতভাবে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার এবং সহকারী কমিশনার (ভূমি) জোবায়েদা সুলতানা। তারা সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর