[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

বিচার না হলে ‘আবারও জুলাই নেমে আসবে’ : মাসুমা হাদি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৮:৫৫

ফাইল ছবি

নিজ ভাই হত্যার বিচার এবং জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের জন্য ইনসাফ নিশ্চিত না হলে “আবারও জুলাই নেমে আসবে” বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

মাসুমা হাদি অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার ভাই হত্যার সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত হয়নি। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারও ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, শহীদদের রক্তের ন্যায্য বিচার না হলে আন্দোলনের চেতনা আবারও রাজপথে ফিরে আসবে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

পরে তার মরদেহ দেশে আনা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধির পাশে তাকে দাফন করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর