[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন শহীদ আবু সাঈদের বোন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ০৮:০৭

সংগৃহিত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বোন সুমি খাতুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছেন।

গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী তাঁর হাতে সেমিনার অ্যাটেনডেন্ট পদের নিয়োগপত্র তুলে দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জানান, সুমি খাতুনকে ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য শওকাত আলী গণমাধ্যমকে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করে তাঁর পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হলো।

শহিদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর