[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

জনকল্যাণে কাজ করছে বর্তমান সরকার: এমপি হাফিজ ইব্রাহিম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ২০:১৪

সংগৃহিত ছবি

ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে ভোলার দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতখানে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠান শেষে পৃথক আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর