[email protected] মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩

সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১৪:১৯

ফাইল ছবি

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপি গ্যাসের সব দোকান বন্ধ থাকবে। ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সর্বশেষ বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।

তবে সরকার নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর