[email protected] শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩

ম্যাক্স হাসপাতাল থেকে ডা. ইসমাইলের চেম্বার বন্ধের নোটিশ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে বহিস্কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২৩:২৫

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করেছে কর্তৃপক্ষ। (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন (১২ নভেম্বর) হাসপাতাল থেকে চেম্বার বন্ধের নোটিশ দেয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলা হয়।

ম্যাক্স হাসপাতাল থেকে ডা. ইসমাইলের চেম্বার বন্ধের নোটিশ, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে বহিস্কার

 

চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে অর্থপেডিক সার্জন ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ করেছে কর্তৃপক্ষ। আগের দিন (১১ নভেম্বর) সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান মালিকানা দাবি করে লোকজন নিয়ে হাসপাতালে যাওয়ার পরদিন (১২ নভেম্বর) হাসপাতাল থেকে চেম্বার বন্ধের নোটিশ দেয়া হয়। এছাড়াও ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে হাসপাতালের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করে শেয়ার বিক্রির অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে, একই দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংগাঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকান্ডের অভিযোগে সহ-সভাপতির পদ থেকে ডা. ইসমাইল হোসেনকে বহিস্কার করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ। সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত নোটিশে ডা. ইসমাইলকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে তার লিখিত ব্যাখা দিতে দিতে বলা হয়েছে। 

এদিকে ডা. ইসমাইল হোসেনের দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকেই তার চেম্বার বন্ধ করা হয়েছে। বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, দখল নয়, নায্য মালিকানা হওয়ায় হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে সেখানে গেছিলেন তিনি। তবে বিএনপি নেতার মালিকানা দাবি করে হাসপাতালে প্রবেশকে অনাধিকার ও অবৈধ বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের। বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতালের অন্যতম প্রাক্তন শেয়ার হোল্ডার ডা. ইসমাইল হোসেনের চেম্বার বন্ধ ও হাসপাতালের দখলের আশঙ্কায় দিনভর উত্তেজনাময় পরিস্থিতি বিরাজ করছিল। 

ম্যাক্স হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. আল মামুন বলেন, হাসপাতালের গঠনতন্ত্র অনুযায়ী বাইরে মালিকানার শেয়ার বিক্রির কোন বিধান নেই। তবে বিক্রি করতে হলে অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। কয়েকজন মালিক তা ইতোমধ্যেই করেছেন। তবে ডা. ইসলাইল হোসেন কর্তৃপক্ষকে না জানিয়ে রবি নামের এক ব্যক্তির কাছে মালিকানা হস্তান্তর করেছে। আবার রবি ওবায়েদ পাঠানের কাছে বিক্রি করেছে বলে তাদের দাবি। তাদের বিক্রি ও পুনরায় বিক্রি সম্পূর্ণভাবে অবৈধ ও নিয়ম বর্হিভূত। গতকাল ১৫-২০ জন লোক নিয়ে হাসপাতালের হিসাব শাখায় এসে মালিকানা দাবি করে সকল শেয়ার হোল্ডারদের তালিকা ও হাসপাতালের হিসাব-নিকাশ দাবি করেন ওবায়েদ পাঠান। 

 

তিনি আরও বলেন, ডা. ইসমাইল হোসেনের শেয়ার কিনে শুধু ওবায়েদ পাঠান নয়, তার মতো আরও এমন ২০-২৫ জন লোক মালিকানা দাবি করছে। যদিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিয়ম অনুযায়ী এর কোন সুযোগ নেই। ডা. ইসমাইলের কারনে হাসপাতালে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই তাদের নিজেদের মধ্যে মালিকানার বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত তার চেম্বার বন্ধ রাখার সিধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

 

হাসপাতালের চেয়ারম্যান ডা. আল মামুন বলেন, গত ১ মাসে আগেও রবিসহ কয়েকজন ব্যক্তি হাসপাতালে একইভাবে এসে মালিকানা দাবি করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তা তদন্ত হয়ে মামলা দায়ের হয়। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। বুধবার (১১ নভেম্বর) ওবায়েদ পাঠানের হাসপাতালে অনাধিকার প্রবেশ ও মালিকানা দাবিকে কেন্দ্র করে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

 

বিএনপি নেতা ওয়াবেদ পাঠান বলেন, আমি সম্প্রতি রবি নামের এক ব্যক্তির কাছে শেয়ার ক্রয় করেছি। হাসপাতালে একটি চক্র অনিয়ম-দুর্নীতি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়ে গতকাল (বুধবার) হাসপাতালে গেছিলাম। সেখানকার হিসাব শাখায় সকল মালিকের তালিকা চেয়েছি এবং সকলকে নিয়ে সাধারণ সভা করে ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান নির্বাচিত করব। ডা. ইসমাইলের চেম্বার সম্পূর্ণ অবৈধভাবে ও পূর্ব নোটিশ ছাড়াই বন্ধ করা হয়েছে। হাসপাতাল দখল নয়, মালিকানা থাকায় হাসপাতালে গেছিলাম নিয়ম মাফিক। 

এনিয়ে ডা. ইসমাইল হোসেন জানান, আমার এই মুহুর্তে হাসপাতালে কোন শেয়ার নেই। অনেক আগেই হস্তান্তর করেছি। যার কাছে হস্তান্তর করেছি, সে অন্যজনের কাছে পুনরায় হস্তান্তর করেছে। এখন যার শেয়ার থাকবে সেই মালিক। কিন্তু আমার উপর ব্যক্তিগত আক্রোশ থেকে একটি চক্র আমার চেম্বার বন্ধ করেছে। বর্তমানে দায়িত্বে থাকা চেয়ারম্যানও অবৈধ বলে দাবি তার। 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, এনিয়ে উভয় পক্ষই থানায় এসেছিল, তাদের সাথে আলোচনা হয়েছে। তবে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টা পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর