[email protected] বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ জুন ২০২৬, ১৯:৩২

ফাইল ছবি

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবেন। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ প্রদান করবেন।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এ পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা, শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, ইসলামী ব্যাংক দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর