আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবারের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ‘আজকের উদ্ভাবন আগামী সমৃদ্ধি’।
কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আলোচনা সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পুষ্টির মান উন্নয়ন, কৃষি প্রযুক্তির উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
বিশ্ব খাদ্য দিবসের মূল লক্ষ্য হলো ক্ষুধা ও অপুষ্টি দূর করার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: