[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৫:০২

সংগৃহীত ছবি

যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগরের কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন সরাসরি ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) এই কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর যানজটপ্রবণ এলাকায় অবস্থিত বড় ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ পদ্ধতি চালু করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে এটি বিস্তৃত করা হতে পারে।

তিনি আরও জানান, সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্যদিকে শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রমে অংশ নেবে।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর