[email protected] মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১৬:৩৯

সংগৃহিত ছবি

জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য বিদ্যমান ৫০টি আসনের পাশাপাশি আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে স্পিকার এ প্রস্তাব মঞ্জুর করেন।

শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম সংসদীয় কার্যক্রম ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে জানাতে নৌবিহারের আয়োজন করতেন। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ নিয়ে জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা সংসদে গেলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এর মাধ্যমে তারা সংসদের স্থাপত্য, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর